১০ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানী তেল পাচার রোধে বিজিবি মোতায়েন ও তল্লাশি জোরদার
গাবখান সেতুর টৌলপ্লাজায় ভয়াভয় দূর্ঘটনায় দায়ী ঘাতক ট্রাকচালক ও সহযোগী আটক

গাবখান সেতুর টৌলপ্লাজায় ভয়াভয় দূর্ঘটনায় দায়ী ঘাতক ট্রাকচালক ও সহযোগী আটক

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান

বরিশাল ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় ভয়াবহ দুর্ঘটনায় দায়ী ট্রাকচালক মো. আল-আমিনকে আটক করেছে ডিবি। ছবি: ইনডিপেনডেন্টঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় ট্রাকের ধাক্কায় কয়েকটি যানবাহনের ১৪ জন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। ঘটনার তিন ঘণ্টার মধ্যে ঝালকাঠি সদরের বাসন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক চালকের নাম মো. আল-আমিন (২৯)। তাঁর বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়, বাবার নাম আনসার উদ্দিন। আটক হেলপারের নাম নাজমুল (২২), তাঁর বাড়ি খুলনায়।
ঝালকাঠি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরের গ্রাম বাসন্ডা থেকে চালক ও হেলপারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকের লাইসেন্স আছে বলে জানায়। আমরা তাঁর লাইসেন্স যাচাই–বাছাই করে দেখছি বৈধ কি না। আপাতত শতভাগ নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।’ঝালকাঠির রাজাপুর উপজেলার গাবখান টোল প্লাজায় আজ দুপুর ২টায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও ৩টি অটোরিক্শা নিয়ে খাদে পড়ে যায়। এতে নারী, শিশুসহ ১৪ জন নিহত হয়েছে। পৌর এলাকার পশ্চিম প্রান্তে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রি গাবখান সেতুর টোল প্লাজায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী ৫দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019