সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বাবুগঞ্জে পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর পুড়ে ছাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের মাকসুদা বেগমের বাড়িতে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী মাকসুদা বেগম বলেন গত ২ মাস আগে আমার বাবার গাছ বিক্রি করে বসত ঘরটি মেরামত করা হয়েছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে পরিকল্পিত ভাবে দুর্বৃত্তরা বাবার ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। ঘরের মধ্যে থাকা আমার বাবার স্মৃতি আলমারি, কাঠের ফার্নিচার, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

প্রতিবেশী মোঃ ফরিদ হাওলাদার বলেন, রাতে আমরা বিকট শব্দ পাই। পরে আগুন আগুন ডাক চিৎকার শুনে আমরা স্থানীয়রা মিলে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এরই মধ্যে বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে এ আগুনের সূত্রপাত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ১২:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪