সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বানারীপাড়ায় নদীতে তলিয়ে যাওয়া ঢাকার কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,

বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৩ ঘন্টা পরে ঢাকার কলেজ ছাত্রী শান্তার (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে নদীতে তার লাশ ভেসে ওঠে। পরে তার বাবা সোহেল রানা

ঢাকায় দাফন করার জন্য শান্তার মরদেহ নিয়ে যান। শান্তা সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী মো. সোহেল রানার মেয়ে। ঢাকার মহাখালী টিএন্ডটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তো সে।

প্রসঙ্গত, মামীর বাবার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে শান্তা নামের ওই কলেজছাত্রী নিখোঁজ হন । শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বানারীপাড়া উপজেলার বেলুয়া নদীর বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের অংশে শান্তা নিখোঁজ হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়,

মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা আয়নাল হকের মেয়ের ননদের মেয়ে শান্তা। শনিবার সকাল ৯টার দিকে মামীর বাবার বাড়িতে বেড়াতে এসেছিল সে। ছোটবোন লামিয়াকে নিয়ে নদীতে গোসল করতে যায় শান্তা। এ সময় নদীতে স্রোত থাকায় পড়ে গিয়ে নিখোঁজ হয় সে। উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সাঁতার না জানায় স্রোতে ভেসে যায় মেয়েটি। স্থানীয়ভাবে ডুবুরি এনে তিন ঘণ্টার মতো তল্লাশি করা হয়। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা রোববার সকালে নদীতে উদ্ধার কাজ শুরু করার এক পর্যায়ে শান্তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশের উপস্থিতিতে তার বাবার কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এদিকে নিখোঁজ কলেজ ছাত্রী শান্তার পরিবারের বইছে শোকের মাতম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় নদীতে তলিয়ে যাওয়া ঢাকার কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৪২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪