সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

নারীকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা, সিপাহি ক্লোজড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের এক কাস্টমস সিপাহির বিরুদ্ধে এক নারী পাসপোর্টধারী যাত্রীকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে রুবেলকে বৃহস্পতিবার ক্লোজড করেছে ঊর্ধ্বতন কাস্টমস কর্তৃপক্ষ।

অভিযোগে জানা গেছে, গত বুধবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জোগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সঞ্জিত সাহা, তার বোন ঐশি সাহা ও আরেক আত্মীয় বাংলাদেশে আসেন। তারা আখাউড়া ইমিগ্রেশন সম্পন্ন করে কাস্টমস তল্লাশি বা ব্যাগেজ স্কিনিং কক্ষে আসেন।

ওই পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশি করে দুটি মদের বোতল পাওয়া যায়। বোতল নিতে হলে টাকা দাবি করে ডিউটিরত কাস্টমস সিপাহি রুবেল। কিন্তু প্রত্যেক বিদেশি যাত্রী একটি করে মদের বোতল আনতে পারবেন— এমন নিয়মের চ্যালেঞ্জ করে বসে ভারতীয় ওই নাগরিক। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন কাস্টমসের সিপাহি রুবেল।

এরই মধ্যে রুবেল বলতে থাকেন— তারা মাদককারবারি। আর নিজের জন্য আনা হয়ে থাকলে এখনই মদের বোতল থেকে মদ খেতে হবে। উত্তেজিত রুবেল তখন মদের বোতল ভেঙে পানিতে মিশিয়ে ঐশিকে খেতে বলেন। ঐশি এতে বিব্রত হন। পরে তিনি প্রতিবাদ করেন। সঞ্জিতের কাছেও মদের গ্লাস নিয়ে যান রুবেল। তখন ভারতীয় ওই যাত্রীদের নানান রকম ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে ব্যাগে আরও কোনো পণ্য রয়েছে কিনা সেটিও তল্লাশি করতে থাকেন অভিযুক্ত সিপাহি।

এ বিষয়ে আখাউড়া স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার ওই সিপাহির ক্লোজড বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে কুমিল্লা কাস্টমস কমিশনার কার্যালয়ে সংযুক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নারীকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা, সিপাহি ক্লোজড

আপডেট সময় : ০৯:০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪