সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩ যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

ঝালকাঠিতে জাতীয় দিবস পালন না করায় হাসপাতালের তত্ত্বাবধায়ককে শোকজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :১৭ ও ২৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং স্বাধীনতা দিবস পালন না কারায় ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শামিম আহমেদকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল তাঁকে শোকজ করেছেন। তিন কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

বুধবার বিভাগীয় পরিচালক স্বাক্ষরিত চিঠিতে জাতীয় দিবস যথাযথভাবে পালন না করা প্রসঙ্গের কথা উল্লেখ করে বলা হয়, গত ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও ঝালকাঠি হাসপাতালে কোনো আলোকসজ্জা করা হয়নি। টাঙানো হয়নি ব্যানার।

জাতীয় দিবসে সরকারি নির্দেশনা বাস্তবায়ন না করা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, কী কারণে যথাযথভাবে জাতীয় দিবস পালন করা হয়নি, তার সুস্পষ্ট জবাব তিন কর্মদিবসের মধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়ককে দিতে হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে তত্ত্বাবধায়ক শামিম আহমেদের মোবাইল ফোনে কল দিলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলতে রাজি নই। কোনো বিষয়ে চিঠি হতেই পারে। তা নিয়ে সাংবাদিকদের নিউজ করতে হবে কেন? আপনারা সব মিথ্যা লেখেন। সব জাতীয় দিবস আমি পালন করেছি।’

এ সময় বিভাগীয় পরিচালকের চিঠির কথা উল্লেখ করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ঝালকাঠির সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম বলেন, সদর হাসপাতালে জাতীয় দিবস পালন না করার বিষয়টি তিনি জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক শামিম আহমেদ ঝালকাঠিতে গত বছরের ১১ মার্চ যোগদান করেন। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দু’দিন আগে সরকারি নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ করায় তাঁকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিভাগীয় পরিচালক আরেকবার শোকজ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে জাতীয় দিবস পালন না করায় হাসপাতালের তত্ত্বাবধায়ককে শোকজ

আপডেট সময় : ০৪:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪