সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

পটুয়াখালীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির ছাত্রী, ৩ সন্তানের জনক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালীর দুমকিতে ৭ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পলাতক আসামি দুলাল খন্দকারকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৮(সিপিসি-১) পটুয়াখালী ক্যাম্পের বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার সদর থানার ফুলঝুঁড়ি এলাকা থেকে দুলালকে গ্রেফতার করে। গ্রেফতার দুলাল খন্দকার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারেক খন্দকারের ছেলে। তিনি তিন সন্তানের জনক।

ভুক্তভোগী ওই কিশোরী জানায়, অভিযুক্ত দুলাল জাল বা টেঁটা দিয়ে মাছ ধরতে তাদের ঘরের কাছে এসে মোবাইলে সিনেমা চালু করে দিয়ে যেত এবং বিভিন্ন ছলছুতায় তাদের বাসার আশপাশে ঘুর ঘুর করত। গত শ্রাবণ মাসের ৩য় দিন হঠাৎ বৃষ্টি নামে এবং এ সময় কিশোরীর দাদি পাশের ঘরে পান আনতে যান।

তাকে ঘরে একা পেয়ে দুলাল জোর করে চেপে ধরে ছবি তোলে ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানাতে চাইলে বাবা, দাদি, চাচা ও তাকে হত্যা করবে এমন হুমকি দিয়ে চলে যায়। ভয়ে কিশোরী এ নিয়ে কাউকে কিছু জানায়নি। অন্তঃসত্ত্বার বিষয়টি টের পেয়ে অভিযুক্ত দুলাল কিশোরীর গর্ভপাত করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। বর্তমানে ওই কিশোরী ৮ মাসের অন্তঃসত্ত্বা।

কিশোরীর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়েটির মা নেই, ওর দাদি কানে শোনে না এবং চোখে দেখে না। আমি গাড়ি চালাই, বাইরে থাকি। এ সুযোগ নিয়ে দুলাল আমার মেয়ের যে ক্ষতি করেছে, তার উপযুক্ত বিচার চাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে মেজর সোহেল রানা জানান, গ্রেফতারকৃত আসামি দুলালকে দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির ছাত্রী, ৩ সন্তানের জনক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪