সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

পটুয়াখালীতে কন্যার দায় এড়াতে লাখ টাকায় নবজাতক বিক্রি করলেন বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: কন্যাসন্তান হওয়ায় এক লাখ টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। তিন কন্যার পর চতুর্থবার কন্যাসন্তান হওয়ায় চার কন্যার দায় এড়াতে নবজাতককে বিক্রি করেছেন বাবা। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে অভিযোগের পরিপ্রেক্ষিতে নবজাতকের বাবা এবং এ্যাপোলো হাসপাতালের নার্স লাইজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মার্চ) পটুয়াখালীর দশমিনা উপজেলার নিজাবাদ গোপালদী গ্রামের ইউপি সদস্য মো. হানিফ মৃধার স্ত্রী মোসা. শাহনাজ বেগম পটুয়াখালী এ্যাপোলো হাসপাতালে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন।

জানা গেছে, এর আগেও শাহনাজ বেগমের তিন কন্যা হয়েছে। এবারও কন্যাসন্তান জন্ম দেন। তাই চতুর্থ কন্যাসন্তানের দায় এড়াতে এবং আর্থিক লাভবান হতে হানিফ এ্যাপোলো হাসপাতালের নার্স মোসা. লাইজু বেগমের সঙ্গে যুক্তি করে এক লাখ টাকার বিনিময়ে সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যাসন্তানকে বিক্রি করে দেন।

শিশুটির মা মোসা. শাহনাজ বেগম জানান, বারবার নার্স লাইজু বেগমের কাছে আমার সন্তান কোথায় জানতে চাইলে তিনি জানান, বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমি সন্তানকে ফিরে পেয়েছি। আমার স্বামীসহ যারা এর সঙ্গে জড়িত তাদের সবার বিচার চাই।

লাইজু বেগম (নার্স) বলেন, পরপর চারজন মেয়েসন্তান হওয়ার কারণেই হানিফ মৃধা তার মেয়েকে বিক্রি করেছেন। পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম জানান, শাহনাজ বেগমের অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটুয়াখালী ব্রিজের ওপর থেকে বাচ্চা পাচারের সময় লাইজু বেগমকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে কন্যার দায় এড়াতে লাখ টাকায় নবজাতক বিক্রি করলেন বাবা

আপডেট সময় : ১১:৫৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪