সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালে চোরাই গরুসহ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : জেলার বাকেরগঞ্জে সাতটি চোরাই গরুসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হারুন চৌকিদার (৩৫), বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শোভাকাঠী এলাকার মোহাম্মদ হোসেন হাওলাদার (৪৫) ও পাদ্রিশিবপুর ইউনিয়নের বড় পুইয়াউটা এলাকার মো. মিলন শিকদার (৫৫)। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

তিনি বলেন, উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে শনাক্ত হওয়া একটি গরুর মালিক বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামের বাসিন্দা বজলু তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া শনাক্ত হওয়া আরও একটি গরুর মালিকও মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

তিনি বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত। বাকেরগঞ্জসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরির মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাকেরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চুরি যাওয়া সাতটি গরু উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে চোরাই গরুসহ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪