সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

৫ দিন সফর শেষে বাগদাদে ফিরে গেলেন নাকিবুল আশরাফ হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল গিলানী (রা:)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,

বিশেষ প্রতিনিধি

ইরাকের বাগদাদ থেকে আগত আওকাফে কাদেরীয়ার মোতাওয়াল্লী নাকিবুল আশরাফ হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল গিলানী (রা:) ৫ দিন বাংলাদেশে কর্মব্যস্ত সময় কাটিয়ে ফিরে গেলেন বাগদাদ শরীফ। মঙ্গলবার (৫ মার্চ) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে বিদায় জানান ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদান শীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হকসহ আনজুমানে কাদেরিয়া বাংলাদেশের সদস্যবৃন্দ।

হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল গিলানী (রা:) তাঁকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো এবং বিভিন্ন অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য মেদিনীপুর দরবার শরীফের হুজুর পাক সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিদায় পর্বে তিনি মেদিনীপুর দরবার শরীফের হুজুর পাককে বড়পীর সাহেবের নামপাক লিখিত একটি উত্তরীয় পড়িয়ে দেন এবং কিছু তোবারকসহ বাগদাদ শরীফের গিলাপ পাক প্রদান করেন।

প্রসঙ্গত, ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদান শীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এবং বাংলাদেশ আনজুমানে কাদেরিয়ার বিশেষ আমন্ত্রণে বাগদাদ শরীফের মোতাওয়াল্লী হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল গিলানী (রা:) ৫ দিনের সফরে বাংলাদেশে আসেন।

বাংলাদেশের অবস্থান কালে তিনি ১ মার্চ ঢাকার কল্যাণপুরে খানকাপাকে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন, ২ মার্চ রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় অবস্থিত মাদ্রাসাতু- সাবি-ইল-হাসান পরিদর্শন করেন এবং সেখানে তাকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। ৩ মার্চ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং রাতে ঢাকা শেরাটন হোটেলে হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এর আয়োজনে নৈশ ভোজে যোগ দেন। অতঃপর তিনি ৫ মার্চ রাতে ইরাকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৫ দিন সফর শেষে বাগদাদে ফিরে গেলেন নাকিবুল আশরাফ হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল গিলানী (রা:)

আপডেট সময় : ১০:২১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪