সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

পটুয়াখালীতে স্বামীকে কুপিয়ে হত্যার পর ঘরে লাশ রেখে থানায় হাজির স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বাসায় স্বামীকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন মীম আক্তার (১৯) নামের এক নারী। শুক্রবার (১ মার্চ) রাতে পটুয়াখালী শহরের কলাতলা এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাকিব (৩০)। অভিযুক্ত মীমকে হেফাজতে নেওয়ার পাশাপাশি রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মীম নামের ওই নারী তার স্বামীকে খুন করে পটুয়াখালী সদর থানায় গিয়ে দায়িত্বরত অফিসারকে বিষয়টি জানান। পুলিশ তার কাছ থেকে বাসার ঠিকানা নিয়ে ঘটনাস্থলে এসে দেখে রাকিবের রক্তাক্ত মরদেহ। নিহত রাকিবের মাথায় কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পটুয়াখালী থানা পুলিশ।

রাকিবের বাবা নজরুল ইসলাম বলেন, ‘আসরের সময় রাকিব ও মীম বাসায় আসে। আমি নামাজ পড়ে এসে দেখি তারা বাসায়। আমার ছোট ছেলে এসে বলে বড় ভাইয়ের (রাকিব) গলার মধ্যে কেমন যেন শব্দ করছে। এ খবর শুনে আমি ছেলের ঘরে গেলে মীম জানায়, রাকিব ঘুমাচ্ছে।

এ কথা শুনে ফিরে আসি। পরে আমি মাগরিবের নামাজ পরে ফিরে আসার পর ছোট ছেলে জানায়, রাকিবকে মেরে ফেলছে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আহমাদ মাঈনুল হাসান বলেন, হত্যার বিষয়টি আশপাশের লোকজন টের পায়নি। কেন কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে স্বামীকে কুপিয়ে হত্যার পর ঘরে লাশ রেখে থানায় হাজির স্ত্রী

আপডেট সময় : ১২:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪