সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সভায় ছবি তোলাকে কেন্দ্র করে সাংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থকের লোকজন ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ আকন্দের সমর্থকের মধ্যের মারপিটের ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার দুপুরের উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা মাসিক সভায় চলাকালে এ ঘটনা ঘটে। মারপিটে উপজেলা সেচ্চাসেবক লীগের সদস্য কায়িদ হাসান নিলয় (৩০), পৌর কৃষকলীগের সভাপতি সাগর মিয়া (২৫), পৌর যুবলীগের আহবায়ক নুরুন্নবীর সরকার নান্নু (৩৫) পুলিশ সদস্য চিন্তন রঞ্জনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তারা সবাই উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ আকন্দের সমর্থক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান নুরুন্নবী সরকারের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া হাসপাতালে নেওয়া হয়।

গাইবান্ধা ৪ (গোবিন্দগঞ্জ) আসনের সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, গোবিন্দগঞ্জ থানার ওসি শাহ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ আকন্দসহ মাসিক সভা চলছিল। এসময় কায়িদ হাসান নিলয় নামের একজন সভার ছবি তুলতে যায়। ছবি তোলার সময় এমপির লোকজনক তাকে বাধা দেয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পরে মারপিটের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, ছবি তোলাকে কেন্দ্র করে উত্তেজিত হয়েছিল। কিন্তু মারপিটের কোনো ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে

আপডেট সময় : ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪