সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ৫ কেজি গাজাঁ উদ্ধার আটক ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামে ঝালকাঠি জেলা ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাজাঁ সহ আটক এক ব্যাক্তি।বৃহস্পতিবার বিকেলে গোদন্ডা গ্রামের মৃত হাসেম খানের বাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাজাঁ সহ হাসেম খানের ছেলে ফারুক খান কে আটক করে ডিবি পুলিশ ।
এবিষয়ে জেলা ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি )মনিরুজ্জামান বলেন জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঝালকাঠি জেলা কে মাদক মুক্ত করতে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ফারুক খানকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।




















