সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ফেসবুকে কমেন্ট করায় যুবক খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : যশোরে ফেসবুকে কমেন্ট করার জের ধরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে বটতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ হোসেন শহরের শংকরপুর বটতলা মসজিদ এলাকার তোতা মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, ফেসবুকে একটি পোস্টে কমেন্ট করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তার বিরোধ ছিল। এ নিয়ে তানভির তাকে হত্যার হুমকিও দিয়েছিল। মঙ্গলবার মধ্যরাতে তাকে ফোন করে ডেকে নিয়ে যায় একই এলাকার সাব্বির ও তানভির।

এর পর তাদের সহযোগীরা বেধড়ক মারপিট ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তাকে রাত ১টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। আসামিদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেসবুকে কমেন্ট করায় যুবক খুন

আপডেট সময় : ০৭:৫৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪