সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

র‍্যাব সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাবের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলাকারীরা র‌্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করে ইউনুস আলী (৪০) নামে এক মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ইমরান হোসেন (৩৫) নামে র‌্যাব ১-এর এক কনস্টেবলের নাম পাওয়া গেলেও বাকিদের তথ্য পাওয়া যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার র‌্যাব-১ ও নরসিংদীর র‌্যাব ১১-এর একটি যৌথ দল মাদকবিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় যায়। এ সময় নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামের মাদক ব্যবসায়ী ইউনুস আলীকে আটকের পর নিয়ে আসার সময় তার আত্মীয়স্বজন ও তার পক্ষের লোকজন ব্যারিকেড দিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেন।

এ সময় র‌্যাব সদস্য ইমরান হোসেন হামলাকারীদের কোপে মাথায় ও হাতের আঙুল বিচ্ছিন্নসহ আরও দুই র‌্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, র‌্যাবের মাদকবিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের ওপর হামলা হয়েছে। এতে তিন র‌্যাব সদস্য আহত হয়েছে। র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

র‍্যাব সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

আপডেট সময় : ১০:০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪