সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশালে বিষ ও নিষিদ্ধ জালে মাছ শিকারের দায়ে জেলের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের উজিরপুর উপজেলায় নদীতে বিষ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের দায়ে এক জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর এলাকা থেকে তাকে আটকের পর এ দণ্ড দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন। দণ্ড পাওয়া জেলে প্রেমানন্দ মল্লিক উপজেলার কেশবকাঠি গ্রামের সনাতন মল্লিকের ছেলে।

ইউএনও সাখাওয়াত বলেন, সকালে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ হাবিবপুর স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে নিষিদ্ধ ১০ হাজার মিটার চরঘেরা, পাঁচ হাজার মিটার কারেন্ট জাল এবং এক কেজি বিষসহ প্রেমানন্দকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় ওই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনে কাজ থেকে বিরত থাকার মুচলেকা নেওয়া হয়েছে বলে জানান নির্বাহী হাকিম। এছাড়া জব্দ করা জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে বিষ ও নিষিদ্ধ জালে মাছ শিকারের দায়ে জেলের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪