সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণ আগৈলঝাড়া থানায় মামলা দায়ের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় সপ্তম শ্রেণি পড়–য়া স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে সোমবার রাতে ধর্ষকসহ অজ্ঞাতনামা এক জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ৬জানুয়ারী মঙ্গলবার সকালে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। এজাহারের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ আজকের ক্রাইম নিউজের প্রতিনিধিকে বলেন-উপজেলার পশ্চিম বাকাল গ্রামের মৃত এরফান উদ্দিন মোল্লার ছেলে হাবিবুল্লাহ ওরফে হবি মোল্লা (৫৫) পাশ্ববর্তী বাড়ির পূর্ব পরিচিত সপ্তম শ্রেণী পড়–য়া মেয়েকে (১৩) গত বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ঘরে একা পেয়ে ওই ছাত্রীর একটি অশ্লীল ভিডিও এবং ছবি অন্য একজনের মোবাইল ফোনে ধারণ করা আছে বলে তা দেখানোর জন্য পুকুর পাড়ের বাগানে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে তার চরম ক্ষতি হবে বলেও ছাত্রীকে হুমকী দেয় ধর্ষক হবি মোল্লা। এসময় ওই অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল ফোন থেকে ওই ছাত্রীর অশ্লীল ভিডিও এবং ছবি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না দেয় সেজন্য অজ্ঞাত ওই ব্যক্তিকে টাকা দেয়ার জন্য ধর্ষক হবি মোল্লা ছাত্রীর কাছে ৫ হাজার টাকা দাবি করে।ধর্ষিতা এই ঘটনায় মানসিকভাবে বিপর্যন্ত হয়ে তার পরিবারকে জানালে ধর্ষিতার বাবা বাদী হয়ে সোমবার রাতে ধর্ষক হাবিবুল্লাহ ওরফে হবি মোল্লা (৫৫) এবং অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ ২০১২ সালের পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-৩(৫.২.২৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ তারিকুল ইসলাম সাংবাদিক বি এম মনির হোসেনকে বলেন, রাতে মামলা দায়েরে পরে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। ধর্ষিতা স্কুল ছাত্রীকে মঙ্গলবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণ আগৈলঝাড়া থানায় মামলা দায়ের।

আপডেট সময় : ০৩:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪