সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

হোটেলে দুর্গন্ধযুক্ত খাবার নিয়ে প্রতিবাদ করায় পুলিশ পরিদর্শককে মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর এলাকায় একটি হোটেলে দুর্গন্ধযুক্ত খাবার নিয়ে প্রতিবাদ করায় এক পুলিশ পরিদর্শকের ওপর হামলা চালিয়েছে হোটেল কর্মচারী ও মালিকের ছেলে। এ ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান (৪২) গাজীপুর জেলা ট্রাফিক বিভাগে কর্মরত। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় সপরিবারে ভাড়া থাকেন।পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বাড়িতে কেউ না থাকায় দায়িত্ব পালন শেষে রাত ১০টার দিকে ইমা হোটেল এন্ড রেস্টুরেন্টে খাবার খেতে যান। ওই সময় তিনি সিভিল পোশাকে ছিলেন। রাতের খাবারের জন্য তিনি রুটি, ডাল ও হালিম অর্ডার করেন। ডাল ও হালিম থেকে দুর্গন্ধ বের হওয়ায় তিনি প্রতিবাদ করেন।

এর জের ধরে হোটেলের মালিক ও কর্মচারীরা কাঁচের গ্লাসের কিছু অংশ ভেঙে তার মুখে আঘাত করে। এতে শরীরের বিভিন্ন অংশ কেটে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে হোটেল মালিকের জামাতা সাইফুল্লাহসহ ছয় জনকে গ্রেপ্তার করেন। অন্যান্যরা হলেন সুমন, মমিনুল ইসলাম, শাফয়াত হোসেন, আব্দুল রাজ্জাক, জাহিদ হোসেন ও রাকিব।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আহত পুলিশ সদস্য মেহেদী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার মুল হোতা হোটেল মালিকের ছেলে অলিউল্লাহ পলাতক আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হোটেলে দুর্গন্ধযুক্ত খাবার নিয়ে প্রতিবাদ করায় পুলিশ পরিদর্শককে মারধর

আপডেট সময় : ১২:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪