সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ইজতেমা ময়দানে এবার ৭০ জোড়া যৌতুকবিহীন বিয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : টঙ্গীর তুরাগতীরে শীর্ষ মুরব্বিদের বয়ান, নফল ইবাদত, তাসবিহ-তাহলিল ও জিকির-আসকারের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে ইজতেমার দ্বিতীয় দিন। এবারও বিশ্ব ইজতেমা ময়দানের মূল বয়ানমঞ্চে যৌতুকবিহীন বিয়ের আসর বসবে।

তাবলিগের রেওয়াজ অনুযায়ী বর-কনের সম্মতিতে এবং উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর যৌতুকবিহীন এ বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। শনিবার বাদ আসর ময়দানে যৌতুকবিহীন বিয়ে পড়াবেন দিল্লির মাওলানা জুহায়েরুল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, যৌতুকবিহীন বিয়েতে আগ্রহী বর-কনের আত্মীয়রা নাম লিপিবদ্ধের কাজ করছেন। আসরের পর সঠিক সংখ্যাটি বলা যাবে যে, কত জোড়া যৌতুকবিহীন বিয়ে হচ্ছে। তবে দুপুর ১২টা পর্যন্ত ৫৭ জোড়া নাম লিপিবদ্ধ করা হয়েছে। এবার ৬০ থেকে ৭০ জোড়া যৌতুকবিহীন বিয়ে হতে পারে বলে ধারণা করছেন তিনি।

বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহরে ফাতেমি’র নিয়মানুযায়ী। এতে মোহরানার পরিমাণ দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ। বিয়ের পর নবদম্পত্তির সুখ-সমৃদ্ধি কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খুরমা খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইজতেমা ময়দানে এবার ৭০ জোড়া যৌতুকবিহীন বিয়ে

আপডেট সময় : ১১:০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪