সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

টুরিস্ট পুলিশের “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

রাজধানী ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে সোশ্যাল সার্ভিসেস ক্লাব রুমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সাথে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের ঢাকার রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম।আরো উপস্থিত ছিল অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা খাতুন, ঢাকা জোন ইনচার্জ ইন্সপেক্টর রাকিবুল হাসান সহ টুরিস্ট পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডঃ মোহাম্মদ আবুল কাশেম মিয়া, প্রফেসর ডক্টর এ কে এম মুজাহিদুল ইসলাম,ডঃ আব্দুল্লাহ আল মামুন সহকারী অধ্যাপক, মিস জোহরা নাজনিন ডেপুটি ডিরেক্টর সহ ইউনিভার্সিটির প্রায় তিনশত ছাত্র ছাত্রী। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ডঃ আব্দুল্লাহ আল মামুন সহকারী অধ্যাপক, প্রফেসর ডক্টর এ কে এম মুজাহিদুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবুল কাশেম মিয়া। সেশন চেয়ার জনাব মুজাহিদুল ইসলাম তার বক্তব্যে জ্ঞান সংগ্রহের জন্য ছাত্র-ছাত্রীদের ভ্রমণের প্রতি গুরুত্ব আরোপ করেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি তার বক্তব্যে টুরিস্ট পুলিশকে বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের প্রোগ্রাম আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান এবং ছাত্র-ছাত্রীদের বাংলাদেশকে জানা এবং পৃথিবীকে আরো ভালোভাবে জানার জন্য ভ্রমণ করার উৎসাহ প্রদান করেন। জনাব মোঃ নাইমুল হক তার বক্তব্যে বলেন “পৃথিবী হলো একটি বই আর প্রতিটি দেশ হলো পৃষ্ঠা। তাই সবাইকে বই পড়ে জ্ঞান অর্জন করতে হলে পৃথিবী ভ্রমণ করতে হবে আর সেই ক্ষেত্রে টুরিস্ট পুলিশ সব সময় ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে।কোন জায়গা ভ্রমণ করার পূর্বে নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে জানার জন্য টুরিস্ট পুলিশের পরামর্শ নিতে হবে। দেশের পর্যটন খাতকে প্রমোট করার পাশাপাশি বিদেশীদের জন্য বাংলাদেশকে আরো আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টুরিস্ট পুলিশের “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪