বাবুগঞ্জে যৌথ অভিযানে ২১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকার জাল জব্দ
- আপডেট সময় : ০৫:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ৯ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ জাটকাসহ সবধরনের পোনা মাছ রক্ষা এবং অবৈধ জাল নির্মূলে বরিশালের বাবুগঞ্জে আরিয়াল খা,সন্ধ্যা ও সুগন্ধা নদীতে যৌথ অভিযান চালিয়েছেন বাবুগঞ্জ উপজেলা প্রশাসক, মৎস্য অধিদপ্তর ও পুলিশ, র্যাপিড অ্যাকশন ও আনসার ব্যাটালিয়ন।
শনিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ৩৮ টি বেহুন্দী জাল, ১৪ হাজার মিটার কারেন্ট জালসহ বিভিন্ন ধরণের জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
এসময় মোট ২১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা টাকার জাল উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম, মৎস্য কর্মকর্তা ইলিশ বিমল চন্দ্র দাস, বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপ সহকারী পরিচালক মনিরুল মোঃ মনিরুল ইসলাম, বাবুগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম, আনসার ব্যাটালিয়ন হাবিলদার মোতালেব, ফিল্ড এসিস্ট্যান্ট নজরুল ইসলাম, মাঠ সহায়ক সাইফুল ইসলাম আতিক, মোঃ সোহাগ প্রমুখ।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, ২১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা টাকার জাল উদ্ধার করা হয়। অসাধু জেলে পাওয়া যায়নি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


























