সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারী আসামি মিজানুর রহমান গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় দীর্ঘদিন যাবত মূলতবী থাকা নারী শিশু ৪৬/৯৬, জি আর ১৮৭/৯৬ (বেতাগী) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারী আসামী মো: মিজানুর রহমান @ হারুন অর রশিদ @ তহিদুল ইসলাম @ স্বপন @ সাগর @ মুহিদ পিতা- মৃত মতি মিয়া সিকদার @ মতিয়ার রহমান সিকদার বড় কাঠালিয়া দীর্ঘদিন পলাতক থাকার পরে অবশেষে ২৪ শে জানুয়ারি র্যাব-২ ও র্যাব-৮ এর সহযোগিতার কাঠালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে। আসামী বিভিন্ন স্থানে বিভিন্ন নাম-ঠিকানা ব্যবহার করে অবস্থান করতো।
পুলিশ জানায় ১৯৯৬ সালে মামলা হওয়ার পর থেকে আসামী পলাতক ছিল। আসামীর নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামি বর্তমানে কাঠালিয়া থানা হাজতে রয়েছে। তাকে আজ বৃহস্পতিবার ঝালকাঠি আদালতে প্রেরণ করা হবে।






















