সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পৌর আওয়ামী লীগের সভাপতির একটিসহ তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দুটি ইটভাটা থেকে জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাশেদ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত এ অভিযানের নেতৃত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী বিচারক সুলতানা সালেহা সুমী। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ বেলা ১১টার দিকে উপজেলার আউলিয়াপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। ওই গ্রামের ফিক্সড চিমনির এমআরবি নামের অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়। এ সময় ভাটা মালিক মো. মশিউর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।‘

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, ‘ওই ইটাভাটা মালিক মশিউর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতাসীন দলের এ নেতার অবৈধ ইটভাটায় কাঠ ও গাছ পোড়ানো হয়। প্রভাবশালী নেতা হওয়ায় কেউ কোনো প্রতিবাদ করতো না।’

উপপরিচালক বলেন, ‘বেলা তিনটায় ভ্রাম্যমাণ আদালত উপজেলার কলসকাঠি ইউনিয়নের সাদিস গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামের অবৈধ যমুনা ব্রিকস এস্ককাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত বিকাল ৪টায় মেসার্স ২ স্টার ব্রিকসে অভিযান করে। অবৈধ এ ইটভাটাও গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কাউকে না পাওয়ায় জরিমানা করা হয়নি বলে জানিয়েছেন উপপরিচালক রাশেদ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : ০৫:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪