০৫ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
কেএমিপর হরিণটানা থানা পুলিশের অভিযানে সক্রিয় চোর সদস্য গ্রেফতার, চুরির কাজে ব্যবহৃত মালামাল আটক

কেএমিপর হরিণটানা থানা পুলিশের অভিযানে সক্রিয় চোর সদস্য গ্রেফতার, চুরির কাজে ব্যবহৃত মালামাল আটক

খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক ইমরান জামান কাজল।

আজ ১৭ জানুয়ারি ২০২৪ খ্রিঃ সময় সকাল ০৯:৩০ ঘটিকার সময় হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত থানাধীন জিরোপয়েন্ট মোড়ে চেকপোষ্ট ডিউটি চলাকালে সাতক্ষীরা থেকে খুলনা মুখী একটি মাঝারি আকারের পিকআপ চেকপোস্টের সামনে পৌঁছালে সিগন্যাল দিয়ে থামাতে গেলে পিকআপটি না থেমে দ্রুত বেগে চালিয়ে পালানোর চেষ্টা করে।

পরবর্তীতে ০৯.৫০ ঘটিকায় হরিণটানা থানার মোবাইল-০৪ ডিউটিরত অফিসার-ফোর্স এবং চেকপোস্ট-০৪ এর ফোর্স মিলে উক্ত পিকআপটি আটকানোর জন্য চেষ্টা করে।

পিকআপের চালক হরিণটানা থানাধীন জয়বাংলা মোড় হতে মোস্তফার মোড় গামী খুলনা বাইপাসের পাশে নির্মাণাধীন নতুন জেলখানার প্রধান গেটের সামনে পাঁকা রাস্তার উপর পিকআপটি দাঁড় করে পালানোর চেষ্টা করে।

হরিণটানা থানা পুলিশ চোর চক্রের সক্রিয় সদস্য আসামী ১) মোঃ এমদাদুল ফকির (৩২), পিতা-মোঃ ইউনুস ফকির, সাং-নওয়াপাড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করতে সক্ষম হয়।

চোর চক্রের অপর ০২ (দুই) জন সহযোগী ২) শরিফ শেখ (৩৫), পিতা-শওকত শেখ, সাং-জাবুসা এলাইপুর, থানা-রূপসা, জেলা-খুলনা

৩) হৃদয় (২৮), পিতা-ইসলাম, সাং-জাবুসা এলাইপুর, থানা-রূপসা, জেলা-খুলনাদ্বয় কৌশলে পালিয়ে যায়।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীদের উল্লেখিত নাম-ঠিকানা প্রকাশ করে। ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ এমদাদুল ফকির (৩২) এর দেহ ও গাড়ি তল্লাশি করে তার উপস্থাপন মতে চুরির কাজে ব্যবহৃত মালামাল ১) ০১ (এক) টি পিকআপ ভ্যান, যার চেসিস নং-LVAV2JBB6NE424059, ইঞ্জিন নং-Q220691745D, রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৪৫৬৯;

২) ০২ (দুই) টি তালা ভাঙ্গার বেনা; ৩) ০১ (এক) টি তালা কাটার কাটারী; ৪) ০১ (এক) টি লোহার শাবল; (৫) ০১ (এক) টি হাসুয়া উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় হরিণটানা থানার মামলা নং-০৬, তারিখ-১৭/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৪০১ পেনাল কোড রুজু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019