সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩ যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

আঃ সালামের নিত্য সঙ্গী সাইকেলে ৩৯ বছরের চাকরির সময়পার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
আব্দুল সালাম। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের জারিকারক (বার্তা বাহক)। ৩৯ বছরের তার
চাকরি জীবনের ১৭ বছর কেটেছে বানারীপাড়ায় ইউএনওর কার্যালয়ে। উজিরপুর পৌর শহরের বাসিন্দা আব্দুল সালাম সাইকেল চালিয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ও বানারীপাড়াসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জারিকারক হিসেবে ৩৯ বছর অফিসে আসা-যাওয়া করেছেন।
১৪ জানুয়ারী রোববার ছিল তার দীর্ঘ চাকরি জীবনের শেষ কর্ম দিবস। শেষ কর্ম দিবসেও তিনি সাইকেল চালিয়ে বানারীপাড়ায় এসে অফিস করেছেন। ভারাক্রান্ত মনে এলপিআরে যাওয়ার কথা বলে কর্মকর্তা-কর্মচারিসহ অফিসের সহকর্মী ও আগন্তুকদের কাছ থেকে কর্মজীবনে কোন ভুলত্রুটি করে থাকলে সেজন্য ক্ষমা চেয়ে বিদায় নিয়েছেন।
এ প্রসঙ্গে আব্দুল সালাম জানান, ছোট পদের চাকরির বেতনে ছেলে-মেয়েদের লেখাপড়া ও সংসার খরচের পরে গাড়ি ভাড়া দিয়ে অফিস করা সম্ভব ছিলনা।
৩৯ বছরই সাইকেলে চড়ে অফিসে আসা-যাওয়া করেছি। শেষ কর্ম দিবসেও সেই সাইকেলটিই সঙ্গী। কর্মজীবনে সততা ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ করেছি। বাকী জীবনও সৎভাবে ধর্মকর্মের মধ্য দিয়ে যেন পরিবার পরিজন নিয়ে পার করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আঃ সালামের নিত্য সঙ্গী সাইকেলে ৩৯ বছরের চাকরির সময়পার

আপডেট সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪