সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

শীতের দাপট আরও যতদিন থাকতে পারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

হাড় কাঁপানো শীতে কাঁপছে সারাদেশ। এরমধ্যে দেশের চার জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েক জেলায় বিস্তার লাভ করতে পারে। তবে শীতের তীব্রতা শনিবার থেকে কিছুটা কমতে শুরু করলেও দাপট আরও কয়েক দিন চলমান থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, শীতের তীব্রতা শনিবার (১৩ জানুয়ারি) থেকে কিছুটা কমে আসবে। তবে মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে ফের কোথাও কোথাও শীতের তীব্রতা বাড়তে পারে। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

অন্যদিকে, আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী সপ্তাহের শেষের দিকে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপাতত কুয়াশা কাটারও তেমন সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে কোনো কোনো জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তার বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শীতের দাপট আরও যতদিন থাকতে পারে

আপডেট সময় : ০৫:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪