সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

বাইসাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন ষাটোর্ধ্ব আইয়ুব আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : টানা ছয় মাস বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশে রওনা হয়েছেন আইয়ুব আলী (৬৫)। প্লেন ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় সাইকেল চালিয়েই হজ করার দুর্গম এ পথ বেছে নিয়েছেন তিনি।বুধবার (১০ জানুয়ারি) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়ার বাড়ি থেকে পবিত্র মক্কা নগরের উদ্দেশে রওনা দেন তিনি। আগামী ছয় মাসের মধ্যে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন আইয়ুব।

আইয়ুব আলীর রয়েছেন স্ত্রী, তিন কন্যা ও চার ছেলে। যাত্রাপথের জন্য টাকা, খাবারসহ দরকারি জিনিসপত্র তিনি সঙ্গে নিয়ে গেছেন। আইয়ুব আলী জানান, হজ পালন করা তার স্বপ্ন। টাকা পয়সা না থাকায় প্লেনে হজে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই স্বপ্ন পূরণে সাইকেল নিয়েই এ যাত্রার শুরু।

তিনি আরও জানান, ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে মক্কায় পৌঁছাতে সময় লাগবে মোট ছয় মাস। এতে প্রতিদিন অন্তত ৬০ থেকে ৮০ কিলোমিটার পথ সাইকেল চালাতে হবে তাকে। আর রাত্রিযাপন করবেন মসজিদে। সাইকেল চালিয়ে হজ করার জন্য প্রয়োজনীয় অফিস আদেশ ও ভিসা-পাসপোর্ট নিয়ে বাড়ি থেকে মক্কার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাইসাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন ষাটোর্ধ্ব আইয়ুব আলী

আপডেট সময় : ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪