জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগৈলঝাড়ায় পালিত
- আপডেট সময় : ১২:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ১৩ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলে বুধবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে নেতা-কর্মীরা আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কৃমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। বক্তারা এই আসনসহ আওয়ামী লীগের এই ঐতিহাসিক বিজয়ের জন্য নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই বিজয়কে নিষ্ঠার সাথে ধরে রাখার আহ্বান জানান।উল্লেখ্য, ২৯০ দিন পাকিস্তান কারাগারে কারাভোগের পর ১৯৭২সালের ১০জানুয়ারি স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজয়ীর বেশে স্বাধীন বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেছিলেন।






















