সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অতিরিক্ত ডিআইজি, তলব করলেন আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বগুড়া-১ (সায়িয়াকান্দি-সোনাাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থি শাহাজাদী আলম লিপির স্বামী পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। সরকারি গাড়ি ব্যবহার করে তবলা মার্কার প্রার্থি লিপির পক্ষে প্রচারণা চালানোয় তাকে তলব করা হয়েছে বলে জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার সশরীরে হাজির হয়ে আদালতে অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনকে অভিযোগের লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে। বুধবার বগুড়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ শাহনাজ পারভীন এই নোটিশ দেন।

নোটিশে বলা হয়, গত ২ জানুয়ারি দৈনিক বগুড়া অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়, আপনি হামিদুল হক মিলন বরিশাল মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন। আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির স্বামী।

চাকরি থেকে একমাসের ছুটি নিয়ে একজন সরকারি কর্মকর্তা হয়ে এলাকায় এসে স্ত্রী শাহাজাদী আলম লিপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়াও আপনার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে পুরো নির্বাচনী এলাকা বিপর্যন্ত করে রেখেছেন। সঙ্গে নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহার করছেন। যা আপনার পেশাগত আসাদাচরণের পাশাপাশি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থির আচরণবিধি-২০০৮ এর ১৪ (১) (২) নম্বর বিধির সুস্পষ্ট লংঘন।

নোটিশে আরও বলা হয়, কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না তা আগামীকাল ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা নির্দেশ প্রদান করা হলো। এই বিষয়ে অতিরিক্তি ডিআইজি হামিদুল হক মিলনের সঙ্গে মুঠোফোনে একাধিবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অতিরিক্ত ডিআইজি, তলব করলেন আদালত

আপডেট সময় : ০৬:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪