সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে আবাসিক হোটেলের মালিকসহ তিনজনের কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার) ঘোড়াঘাট((দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে যুবক-যুবতীসহ হোটেলের মালিককে আটক করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুরে ঘোড়াঘাট ৪ মাথা বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর এলাকার আদর্শ আবাসিক হোটেলে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। অভিযানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেন।
অভিযান শেষে আদালত আবাসিক হোটেলটির মালিক ও আটক যুবককে ১ মাস এবং যুবতীকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার নুরজাহানপুর গ্রামের আব্দুল গনির ছেলে বাবু মিয়া (৪১), ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চেংগ্রামের সানোয়ার হোসেনের ছেলে মাহাবুব আলম (৩০) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছাতিনচুঁড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মৌসুমী আক্তার (২২)।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, আবাসিক হোটেলটির বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগ আসছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহযোগীতায় আমরা অভিযান পরিচালনা করেছি। আটক ৩ জনকে প্রকাশ্য অশ্লীল কার্য সম্পাদনা করার অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আটক তিনজনকে সাজা প্রদান করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। আসামিদেরকে রবিবার বিকেলে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে আবাসিক হোটেলের মালিকসহ তিনজনের কারাদন্ড

আপডেট সময় : ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪