তেতুলিয়ায় বিএনপির লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামি ৭ জানুয়ারি ডামী নির্বাচন ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে তেতুলিয়ায় উপজেলা বিএনপি।
আজ শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাৎ হোসেন রন্জু’র নেতৃত্বে চৌরাস্তা বাজারের বিভিন্ন দোকানদার, ভ্যান-রিক্সা চালকসহ সাধারণ জনগণের মাঝে জনসচেতনতা করে ভোটাধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, যুবদল আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব জাকির হোসেন, সদস্য আবু সালেহ ইমরান, ছাত্রদল আহবায়ক নুরুজ্জামান দুলাল, ওলামাদলের সভাপতি সোহবার আলী, তাতীদলের সাবেক সভাপতি তাজউদ্দিন আহম্মেদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক বিপ্লব সহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃ্ন্দ।






















