সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩ যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ এবং টুরিস্ট পুলিশের মধ্যে স্বাক্ষর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

পর্যটন শিল্প বিকাশে বাংলাদেশের ফাইভ স্টার চেইন হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ এবং টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম এর মধ্যে ডিরেক্টরস কনফারেন্স রুমে পর্যটন শিল্পের বিকাশ, উন্নয়ন,নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়। এসময় টুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়ন পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা খাতুন ও পুলিশ ইন্সপেক্টর আব্দুর রাকিব উপস্থিত ছিলেন। অন্যদিকে হোটেল প্যান প্যাসিফিক সোনারগা এর পক্ষে জেনারেল ম্যানেজার (জিএম) রবিন জে. এডওয়ার্ডস, চিফ অফ সিকিউরিটি স্কোয়াড্রন লিডার ( অব:) মিস উম্মে সালমা, ফারিয়াজ মোরশেদ চৌধুরী ডিরেক্টরস সেলস এন্ড মার্কেটিং,কাস্টমার রিলেশন ম্যানেজার সুফিয়া আক্তার,কাজী মোয়াজ্জেম হোসেন ডিরেক্টরস ফুড এন্ড বেভারেজ সহ আরো অন্যান্য হোটেল প্রতিনিধি উপস্থিত ছিল। এ সময় তাদের মধ্যে বাংলাদেশ ভ্রমণে আসা বিভিন্ন দেশি-বিদেশি পর্যটকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন: সেন্স অফ সিকিউরিটি,পর্যটন স্পট ভ্রমণে টুরিস্ট পুলিশের সহযোগিতা,হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয় অবস্থানরত পর্যটকদের সমস্যা ও বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম বলেন ” পর্যটন শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি শক্তিশালী খাত। তাই পর্যটন শিল্প বিকাশে এবং টুরিস্টদের আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টুরিস্ট পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের মানসম্মত প্রতিটি হোটেলে টুরিস্ট পুলিশ “টুরিস্ট পুলিশ হেল্প সেন্টার” স্থাপন করবে। যেখান থেকে পর্যটকরা পুরো বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্ট বিষয়ে সব ধরনের তথ্য পাবে। বর্তমানে টুরিস্ট পুলিশের হট লাইন নাম্বার থেকে এই সুবিধা দেয়া হচ্ছে।”পরবর্তীতে বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য হোটেল প্যান প্যাসিফিক সোনারগা কর্তৃপক্ষ রুম রেন্ট ও ফুড সহ বিভিন্ন বিষয়ের উপর বিশেষ ডিসকাউন্ট অফার প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ এবং টুরিস্ট পুলিশের মধ্যে স্বাক্ষর

আপডেট সময় : ১২:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩