সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বিয়ের ৫ মাসের মাথায় গলায় ফাঁস নিলেন লিজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের পাঁচ মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আফসানা আক্তার লিজা (২৫) নামে এক গৃহবধূ। বুধবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ২ জুলাই সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর বাগচতর এলাকার হুরমত খাঁ ভূঁইয়া বাড়ির নুরনবীর ছেলে জাবেদ ইকবালের সঙ্গে লিজার বিয়ে হয়। গত ১০ নভেম্বর মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি।

এরপর আর স্বামীর বাড়ি যাননি। বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লিজার ফুফাতো ভাই নুরুল আলম বলেন, আমার মামাতো বোন অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যায়নরত। গত ১০ নভেম্বর বাবার বাড়িতে বেড়াতে আসে। বুধবার রাত আনুমানিক ১টার দিকে রান্নাঘরে গলায় ফাঁস দেন।

তিনি আরও বলেন, স্বামীর সঙ্গে কোনো বিষয়ে মনোমালিন্য চললে আমরা জানতাম। তবে হঠাৎ এতবড় সিদ্ধান্ত কেনো নিয়েছেন জানি না। লিজার স্বামী জাবেদ ইকবাল বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে খবর পাই আমার স্ত্রী তার বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। হঠাৎ কেনো এমন কাজ করলো জানি না। আমার সঙ্গে সর্বশেষ একদিন আগে মোবাইলে কথা হয়েছে। শিগগিরই বাড়িতে আসার কথা ছিল। মাঝে মধ্যে আমাদের রাগারাগি হলেও আবার ঠিক হয়ে যেত।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম আরমান বলেন, আমরা যাওয়ার আগে মরদেহ নিচে নামিয়ে ফেলা হয়। মরদেহের গলায় কালো দাগ ও হাতের কবজিতে কাটা দাগ রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট এলে শতভাগ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিয়ের ৫ মাসের মাথায় গলায় ফাঁস নিলেন লিজা

আপডেট সময় : ০৫:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩