সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মৃত ভোটারের স্বাক্ষর জমা, কৃষকলীগ নেতার মনোনয়ন বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাখাওয়াত হোসেন সুইটের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। দুজন মৃত ভোটারের স্বাক্ষর জমা দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়।

এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন ১ ভাগ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছেন। যাচাই-বাছাই করতে গিয়ে দুজন ভোটারকে মৃত পাওয়া গেছে। ২ জন ভোটার সরাসরি বলেছেন তারা স্বাক্ষর করেননি। অপর একজন ভোটারকে ফোন দিলে তিনিও স্বাক্ষর দেওয়ার কথা অস্বীকার করেন। অন্য এক ভোটারের ঠিকানায় গিয়ে ওই নামে কোনো ভোটারকে পাওয়া যায়নি। এসব কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলো।

এ বিষয়ে সাখাওয়াত হোসেন সুইট বলেন, বেছে বেছে স্বতন্ত্র প্রার্থীদেরই বাতিল করা হয়েছে। ভুল হলে এক-দুজনের হবে। কিন্তু সবারই একই ধরনের ভুল দেখিয়ে বাতিল করা হয়েছে।

এদিন একই আসনে আরও ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের মধ্যে ৩ জনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ১ শতাংশ ভোটার স্বাক্ষরের গরমিলের কারণে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল আলম খোন্দকার, স্বপন কুমার রায় ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম খান দুলালের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া নুরুল ইসলাম উজ্জল নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন একই কারণে বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মৃত ভোটারের স্বাক্ষর জমা, কৃষকলীগ নেতার মনোনয়ন বাতিল

আপডেট সময় : ০১:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩