০৫ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
অন্য নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্বামী, স্ত্রীর আত্মহত্যা

অন্য নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্বামী, স্ত্রীর আত্মহত্যা

আজকের ক্রাইম ডেক্স : নেত্রকোনার দুর্গাপুরে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী তাসলিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি মামলা হলে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।শনিবার বিকালে অভিযুক্ত স্বামী মো. সুলতান মিয়াকে (২৬) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তাসলিমা।

মামলা সূত্রে জানা গেছে, আট বছর আগে পৌর শহরের দশাল ঠাকুরবাড়ি কান্দা এলাকার সুলতান মিয়ার সঙ্গে বিয়ে হয় তাসলিমার। তাদের সংসারে দুই সন্তান আছে। সব কিছুই ভালোভাবে চলছিল। কিন্তু তিন বছর আগে একই এলাকার ঝুমা আক্তার নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সুলতান।

এ ঘটনায় স্ত্রী তাসলিমা স্বামীকে ফেরানোর চেষ্টা করলে তাসলিমাকে মারপিটসহ বিভিন্নভাবে নির্যাতন করত সুলতান। ঘটনার দিন গত বুধবার দুপুরে তার স্বামী ও ঝুমা আক্তারকে আপত্তিকর অবস্থায় দেখেন তাসলিমা। ওই ঘটনা কেন্দ্র করে ওইদিন তার স্বামী তাকে বেদম মারধর করে।

এরই পরিপ্রেক্ষিতে তাসলিমা নিজ ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পর দিন বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন মারা যান তাসলিমা। এ ঘটনায় শনিবার দুপুরে নিহত তাসলিমার বড়ভাই হারুন মিয়া বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করলে শনিবার বিকালে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ। দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, আত্মহত্যার প্ররোচণার অভিযোগে নিহতের ভাই থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত প্রধান আসামি স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019