২৬ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার দাদার কবরের জায়গা দখল করে তৃতীয় লিঙ্গ এক নারীকে মারধর সহ শ্লীলতাহানির অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারে সাবেক হুইপ জামাল পরিবারের শাড়ি-লুঙ্গি বিতরণ বরিশালে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪ নং দিওড় ইউনিয়নবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার
দৈনিক স্বদেশ বিচিত্রা সপ্তম বর্ষ পদার্পণ ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক স্বদেশ বিচিত্রা সপ্তম বর্ষ পদার্পণ ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঃ

কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে ২৫শে নভেম্বর ২০২৩ শনিবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হলো দৈনিক স্বদেশ বিচিত্রা সপ্তম বর্ষ পদার্পণ উপলক্ষে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা, ও গুণীজন সম্মাননা প্রদান,
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মার্গুব মোর্শেদ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বদেশ বিচিত্রা পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. মঞ্জুর হোসেন ঈসা।
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাদাত হোসেন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপদেষ্টা সম্পাদক প্রফেসর মু.নজরুল ইসলাম তামিজি , আরো বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, বার্তা প্রধান জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, অধ্যাপিকা রেনু আহমেদ,কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক,সহকারী সম্পাদক সালমা শান্তা,কবি জামসেদ ওয়াজেদ,মো.আশরাফ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার কবি সুবর্ণা দাস, কবি ইকবাল হোসেন, মুন্সিগঞ্জ প্রতিনিধি মইনুল ইসলাম টিপু, ফেনী প্রতিনিধি আলাউদ্দিন সবুজ, কবি জান্নাতুল ফেরদৌস,কবি রোকেয়া মুন্নী,কবি ইলোরা সোমাসহ বিভিন্ন জেলা উপজেলার সাংবাদিকবৃন্দ কলাকৌশলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আলোচ্য বিষয়ঃসংবাদপত্র মানুষের কল্যাণে,সম্পাদক ও প্রকাশক অশোক ধর পত্রিকার মঙ্গল কামনা করেন এবং সকল সাংবাদিক ও কলাকৌশলীদের প্রতি দিকনির্দেশনা দেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রফেসর নজরুল ইসলাম তামিজির বক্তব্যে উঠে আসে পত্রিকার অপব্যবহার ও পত্রিকা বাণিজ্য নিয়ে কঠোর প্রতিবাদ এবং হলুদ সাংবাদিকদের থেকে সাবধান হতে বলে দৈনিক স্বদেশ বিচিত্রা সকল রিপোর্টার কে। দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখবে এমন সংবাদ প্রচার করার জন্য অনুরোধ করেন, এবং তিনি ঘোষণা দেন প্রতি শুক্রবার সকল রিপোর্টারদের কে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি চালু করবেন সুন্দর ও গ্রহণযোগ্য মূলক সংবাদ প্রচারের লক্ষে। বার্তা সম্পাদক জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম সকল সংবাদকর্মীকে আরো বেশি জ্ঞান অর্জন ও দক্ষতা অর্জন করতে বলেন সত্য ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে বলেন, এবং সংবাদপত্র উন্নয়নের জন্য জনগণের কল্যাণের জন্য সাংবাদিকদের উন্নতির জন্য সকল ধরনের সুযোগ-সুবিধার পদক্ষেপ নিবেন, অনুষ্ঠানে আগত প্রত্যেক সাংবাদিককে সাংবাদিকতায় হাতে খড়ি কর্মশালা ২০২৩ সনদপত্র তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ।
দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা এর সাংবাদিকদের সামনে প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর সুনামধন্য প্রফেসর ড. আব্দুল জলিল চৌধুরী, সিনিয়র সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সাবেক যুগ্ম মহাসচিব পুলক ঘটক।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন নির্বাহী সম্পাদক নাসির উদ্দিন মিলন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019