সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

ঝালকাঠিতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ খাল থেকে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরে খাল থেকে শাহরিয়া ইসলাম তাওহীদ নামের চতুর্থ শ্রেণির এক শিশু স্কুল ছাত্রকে হত্যার পর খালে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বলাইবাড়ি এলাকায় বাড়ির পাশের তাফালবাড়ির খাল থেকে ওই ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহরিয়ার রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং রাজাপুর সরকারি কলেজ এলাকার ইজিবাইকের গ্যারেজ মালিক মিলন হাওলাদারের ছেলে। নিহতের পিতা মিলন জানান, দুপুরে স্কুল থেকে বাড়ি যাবার পথিমধ্যে নিখোঁজ হন তার ছেলে শাহরিয়ার। খোঁজাখুজির এক পযার্য়ে মাথায় ও শরীরে আঘাত ও রক্তাক্ত অবস্থান খালে তাকে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়া হয়েছে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান তিনি। রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ আলম জানান, রক্তাক্ত অবস্থান ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে। মৃত্যুর কারন জানা জায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ খাল থেকে উদ্ধার

আপডেট সময় : ০১:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩