সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

কোপানোর পর কাটা হয় যুবলীগ নেতার হাত-পায়ের রগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাহিদুল ইসলাম (৩৮) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে জাহিদুল ইসলাম মোটরসাইকেলে করে বামনডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। শাখামারা ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা তার পথরোধ করে কোপায়। এ সময় তার হাত ও পায়ের রগ কেটে দেয় তারা। পরে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুরুতর আহত জাহিদুলকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বাসিন্দারা। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার জন্য তিনি জামায়াত-শিবিরকে দায়ী করেছেন।

কোপানোর পর কাটা হয় যুবলীগ নেতার হাত-পায়ের রগ
চবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোপানোর পর কাটা হয় যুবলীগ নেতার হাত-পায়ের রগ

আপডেট সময় : ০৬:৪০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩