সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

১০ বছরে বরিশালে অবকাঠামোগত উন্নয়ন হয়নি : নবনির্বাচিত মেয়র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল সিটি করপোরেশনের নবনবর্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত বলেছেন, গত ১০ বছরে বরিশালে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসনিক ব্যবস্থা নেই বললেই চলে।

এটা পুনর্গঠন করা আমাদের দায়িত্ব। সিটি কপোরেশনে সচিব, সিও, ম্যাজিষ্ট্রেট নেই। এখানে দায়িত্বশীল নেতৃত্বের অভাব ছিল, যার ফলে বরিশাল অগ্রসর হতে পারেনি। তাই বরিশালকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

আগামী ১৪ নভেম্বর নবনির্বাচিত মেয়রের অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে নগরীর কালুশাহ সড়কের বাসভবনে রোববার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত মেয়র খোকন আরও বলেন, বরিশালবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বরাদ্দ দিয়েছে তা দিয়েই নগরীর জলাবদ্ধতা, সড়ক সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। বরিশালকে একটি শিল্পবান্ধব নগরী হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।

বরিশালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নবনির্বাচিত মেয়র বলেন, বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করে নতুন ভবনসহ সমস্যার সামাধান করা হবে। এছাড়া বরিশালের দুটি বাস টার্মিনালের উন্নয়নে দ্রুত প্রজেক্ট পাঠানো হবে বলে জানান তিনি। এ জন্য তিনি বরিশালের সর্বস্তরের সাংবাদিকদের সহযোগিতা এবং দায়িত্বশীল আচারণ কামনা করেছেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, কাজী মিরাজ মাহমুদ, ফেরদাউস সোহাগসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত বরিশাল সিটি কপোরেশনের দায়িত্ব গ্রহণ করবেন। এই উপলক্ষ্যে বরিশালে চলছে সাজসাজ রব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১০ বছরে বরিশালে অবকাঠামোগত উন্নয়ন হয়নি : নবনির্বাচিত মেয়র

আপডেট সময় : ০৬:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩