সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

দুমকিতে ৪২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার, মূলহোতা পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালীর দুমকিতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। শনিবার বিকাল তিনটার দিকে উপজেলার সাতানী গ্রামের ভাঙ্গার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. ফিরোজ খান (৩৮) দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের সালমান খানের ছেলে এবং মো. খোকন শরীফ (৩০) পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোসলেম শরীফের ছেলে।এসময় টের পেয়ে মূলহোতা ও মাদকের মালিক পালিয়ে যান। পলাতক আসামি হলেন কালাম হাওলাদার মৌকরন ইউনিয়নের কালিকাপুর গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা শাখা জানায়, শনিবার বিকাল তিনটায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। দুমকির ভাঙ্গার মোড় এলাকায় একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় দুইজনকে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় মূলহোতা কালাম।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা বিভাগ ও পটুয়াখালী অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরকারি পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন জানান, গাঁজার এই চালানটি নৌপথে ট্রলারযোগে চাঁদপুর থেকে দুমকির লেবুখালী আনা হয়েছিল। সেখান থেকে সড়কপথে ইজিবাইকে করে নেয়ার পথে আটক করা হয়।

এ ব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামি করে মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক দুই আসামিকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর এক আসামি পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুমকিতে ৪২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার, মূলহোতা পলাতক

আপডেট সময় : ০৮:২৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩