সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

স্বজনদের মোমবাতিতে আলোকিত উপমহাদেশের বড় শ্মশান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল নগরীতে প্রতিবছরের মতো এবারও উপমহাদেশের সবচেয়ে বৃহৎ শ্মশান দীপাবলি উৎসব চলেছে। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ উৎসবে ভিড় করেছেন হাজারো মানুষ।

জানা যায়, প্রায় ২০০ বছরের প্রাচীন এ শ্মশান দীপাবলি উৎসবে আগতরা তাদের স্বজনদের সমাধিতে মোমবাতি, প্রদীপ, ধূপ কাঠি প্রজ্বলন করেন এবং সমাধিতে প্রিয়জনের প্রিয় খাবার রেখে আসেন।

উৎসবে অংশগ্রহণকারীরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছর ভূত চতুর্দশী ও পুণ্য তিথিতে এ আয়োজন বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বলে বিবেচিত।

নগরীর কাউনিয়ার মহাশ্মশানে স্বজনদের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা স্মৃতি রানী বলেন, বাবার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর দীপাবলিতে মহাশ্মশানে আসি।

সমাধিতে ফুল দিতে ঢাকা থেকে বরিশাল এসেছেন রুপক শীল। তিনি জানান, ছোট বেলায় বাবাকে হারিয়েছি। সেই থেকেই বাবার সমাধিতে ফুল দিতে আসি।

শ্মশান দীপাবলি উৎসবকে ঘিরে প্রায় সাত একর এলাকা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় দীপাবলি উদযাপন কমিটি।

বরিশাল মহাশ্মশান কমিটির সভাপতি মানিক মুখার্জী বলেন, প্রতি বছর পূর্ব পুরুষের সমাধিতে শ্রদ্ধা জানাতে দীপাবলির সময় দেশ ও বিদেশ থেকে ১০-১৫ হাজার মানুষ এখানে আসেন। প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে জ্বালানো মোমের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শ্মশান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বজনদের মোমবাতিতে আলোকিত উপমহাদেশের বড় শ্মশান

আপডেট সময় : ০৬:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩