সংবাদ শিরোনাম ::
জব্দ করা ৬০ বোতল মদ খেয়ে ফেলেছে ইঁদুর, দাবি পুলিশের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স : সম্প্রতি একটি পুলিশি অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল মধ্য প্রদেশ পুলিশ। আইনি প্রক্রিয়ার কারণে তা পরে আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু সেটি না করে বিচারকদের সামনে আজব দাবি করলেন ‘অসহায়’ পুলিশ সদস্যরা। তাদের দাবি, ওই মদ খেয়ে ফেলেছে একদল ইঁদুর। প্রমাণস্বরূপ একটি ইঁদুরকে আটকও করেছেন তারা! বাকিগুলো এখনো পলাতক।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, কিছুদিন আগে মধ্য প্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার পুলিশ একটি অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার ও এর সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করে। পুলিশ বলেছে, জব্দ করা মদের বোতলগুলো থানার গুদামে রাখা হয়েছিল। কিন্তু ইঁদুরের দল মনের আনন্দে সেগুলো খালি করে দেওয়ায় এখন চরম বিপাকে পড়েছেন তারা। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে দেখানোর মতো প্রমাণ যে তাদের হাতে আর নেই।






















