সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে ঘাস কাটতে গিয়ে লাশ হলো গৃহবধু ফেরদৌসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের কৃষ্ণরামপুর-মরিচা গ্রামে থেকে ফেরদৌসি বেগম (২৬) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।।
গৃহবধূ ফেরদৌসি বেগম (২৬) প্রতিদিনের মত বুধবার বেলা সাড়ে ১১টায় বাড়ির পাশের জমিতে গিয়েছিলেন গরুর জন্য ঘাস কাটতে। ভ্যানচালক স্বামীর সংসারে জমি থেকে ঘাস কেটে বাড়িতে পালন করতেন গরু ও ছাগল।
একই দিন বিকেল ৩টায় জমির মাঝের খাঁড়িতে মাছ মারতে গিয়ে গৃহবধূ ফেরদৌসির মরদেহ জমির আইলে পড়ে থাকতে দেখেন কয়েকজন আদিবাসী নারী-পুরুষ। পরে তারা গ্রামবাসীকে খবর দেয়। বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দুরে ঘটনাটি ঘটেছে।
এই ঘটনা ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের কৃষ্ণরামপুর-মরিচা গ্রামে। নিহত গৃহবধূ ফেরদৌসি বেগম ওই গ্রামের সাগর মিয়ার স্ত্রী। সাগর মিয়া পেশায় একজন ভ্যানচালক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের দেবরের স্ত্রী তাজমা বেগম বলেন, আমরা দুজনেই প্রতিদিন জমিতে যাই গরু ছাগলের জন্য ঘাস কাটতে। আজ ৮ নভেম্বর বুধবার সকালে সে (ফেরদৌস) জমিতে একাই গিয়েছিল বাড়ির পাশের জমিতে। দুপুরে বাড়িতে খবর আসে তার মরদেহ জমিতে পড়ে আছে। আমাদের কোন শত্রু নেই। দিন আয় করে দিন খাই।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। নিহতের গলায় গোল দাগ রয়েছে। পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ফরেনসিক কার্যক্রম চালাবে। ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ঘাস কাটতে গিয়ে লাশ হলো গৃহবধু ফেরদৌসী

আপডেট সময় : ০৫:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩