তেঁতুলিয়ায় সীমান্তে হত্যা চোরাচালান রোধে জনসচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা
- আপডেট সময় : ১০:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ সীমান্তে হত্যা ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিজিবি’ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পঞ্চগড় ১৮ বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে গোয়ালগছ বিওপি’র আয়োজনে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোয়ালগছ বিওপি কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হকের সভাপতি বক্তব্য রাখেন বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার আব্দুর রহমান, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন সহ স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিরা। এসময় সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেনি পেশার জনগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মহানন্দা নদীতে সীমান্ত পাড়ের মানুষ সহ বিভিন্ন এলাকার হাজার হাজার শ্রমিক পাথর উত্তোলন করে তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু কতিপয় গরু চোরাকারবারি, মাদক ব্যবসায়ী কারণে সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারতে অনুপ্রবেশ করায় ভারতীয় বিএসএফ সদস্যরা গুলি চালিয়ে হত্যা করে। আর কেউ যেন সন্তান হারা বা বাবা হারা না হয় কারও মায়ের বুক যেন খালি না হয়। সেজন্য সবাইকে সচেতন হতে হবে। এছাড়াও বিজিবি’র টহল জোরদার রয়েছে।
এ ব্যাপারে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্নেল যুবায়েদ হাসান মুঠোফোনে জানান, সম্প্রতি সীমান্তে দুজন চোরাকারবারি বিএসএফ’র গুলিতে নিহত হয়েছে। এতে আমাদের ভাবিয়ে তুলেছে। এটা আমাদের দেশের জন্য খুবই লজ্জার বিষয়। আমরা চাই কেউ যেন অবৈধভাবে চোরাই পথে ভারতে অনুপ্রবেশ করতে না পারে। গরু চোরাচালান, মাদকদ্রব্য পাচার রোধ, সীমান্তে হত্যা রোধে নিয়মিত জনসচেতনতা মুলক কার্যক্রম অব্যাহত থাকবে।






















