০৭ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাইবান্ধার ভেড়ামারায় পিসি গার্ডার নবনির্মিত ব্রীজের উদ্বোধন করেন হুইপ গিনি

গাইবান্ধার ভেড়ামারায় পিসি গার্ডার নবনির্মিত ব্রীজের উদ্বোধন করেন হুইপ গিনি

শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া থেকে পৌরসভার খানকাশরীফ সড়কে রোববার ভেড়ামারা রেল ব্রীজ সংলগ্ন ঘাঘট নদীর উপর ৮১ মিটার দীর্ঘ নবনির্মিত পিসি গার্ডার ব্রীজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ব্রীজটির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এলজিইডির তত্ত্বাবধানে ব্রীজটি নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ১৮ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাাফিজ ঝন্টু, খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাছুম হক্কানী, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ইউনিয়ন আওয়ামীলীগ নেতা প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, ইউপির সাবেক চেয়ারম্যান কাজী ইব্রাহিম খলিল উলফাত, ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডু, সাবেক ইউপি সদস্য ফয়জার রহমানসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
ব্রীজ উদ্বোধন পূর্ব এক আলোচনা সভায় হুইপ গিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। আগের চেয়ে দেশে এখন অনেক উন্নয়ন হয়েছে। দেশের আনাচে-কানাচে সব জায়গায় ব্রীজ, কালভার্ট ও সড়ক ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও রাজনীতি করে। তারা হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে মানুষকে আগুনে পুড়িয়ে মারে। তাই আগামীতে যাতে কোন অপশক্তি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।
উল্লেখ্য, সদর উপজেলার খোলাহাটি, কুপতলাসহ বিভিন্ন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ভেড়ামারায় ব্রীজটি নির্মাণ হওয়ায় এলাকার অতিউৎসাহিত লোকজন ব্যানার নিয়ে স্বত:স্ফুর্তভাবে একটি আনন্দ র্যালী বের করে। এর আগে স্থানীয় প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের পক্ষ থেকে ও এলাকাবাসির সহযোগিতায় হুইপ গিনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019