সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালে বিএনপির চার নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের হিজলা উপজেলায় অবরোধের পক্ষে মিছিলের পর আটক করা হয়েছে বিএনপির ও অঙ্গ সংগঠনের চার নেতা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার কাউরিয়া এলাকায় মিছিলের পর বিকেলে আটক হয় চার নেতা।

গ্রেপ্তাররা হলেন-হিজলা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বান আলতাফ হোসেন খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন দেওয়ান, বড়জালিয়া ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক শাহবুদ্দিন প্যাদা ও স্বেচ্ছাসেবক দল নেতা জামাল মোল্লা। হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল বলেন, দুপুরে কাউরিয়া টেকেরহাট শ্রীপুর এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে। এরপর থেকে পুলিশ বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড থেকে তিন নেতাকে ও একজনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ এ চার নেতার আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হবে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। এদিকে অবরোধের প্রথম দিনে বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতারা সড়কে টায়ার জ্বালিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বরিশাল সদর উপজেলার বরিশাল-লাকুটিয়া সড়কের ভাঙ্গারপুল এলাকার এ কর্মসূচি পালন করে বরিশাল মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল।

অপরদিকে জেলা ছাত্রদলের নেতারা মঙ্গলবার রাতে বাবুগঞ্জের রহমতপুর এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। তখন তারা সড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধের পক্ষে স্লোগান দেয়। স্থানীয়রা জানিয়েছেন সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকালে জেলা ছাত্রদলের নেতা সবুজ আকন তার সহযোগী রনি, মুন্নাসহ ৫-৭ জন ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে বিএনপির চার নেতা আটক

আপডেট সময় : ০৮:০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩