সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে বিএনপির শিরিন-ফারুক-আবুল হোসেনসহ গ্রেফতার ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ১০ নেতাকর্মী আটক

বরিশালে মিছিল থেকে বিএনপির চার শীর্ষ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে নগরীর এক নম্বর সিএন্ডবি পোল ও চৌমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংরক্ষিত এমপি বিলকিস জাহান শিরিন, জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান কিরন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাকসহ ১০ জন।

আটকের সময় বিএনপির আবুল হোসেন খান সাংবাদিকদের বলেন, মিছিল তাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। অবরোধের সমর্থনে মিছিল শুরুর প্রাক্কালে পুলিশ বিনা কারণে তাদের আটক করেছে।

মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁঞা বলেন, নবগ্রাম রোড লাতু চৌধুরী সড়কে টায়ার জ্বালিয়ে জনমনে ভীতির সঞ্চার করে তারা। এরপর ১ নম্বর সিএন্ডবি পোল এলাকায় বিনা অনুমতিতে মিছিল করার চেষ্টা করলে বিএনপি’র ১০ জনকে আটক করা হয়।

এর আগে, সকাল ৭টার দিকে বান্দ রোড শের-ই বাংলা মেডিকেলের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ করে মহানগর ছাত্রদল।

এদিকে, অবরোধের দ্বিতীয় দিন বুধবার বরিশাল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রী স্বল্পতার কারণে স্থানীয় রুটে সীমিত পরিসরে বাস চলছে। স্থানীয় রুটে লঞ্চ চলাচল করলেও যাত্রী কম। নগরীর অভ্যন্তরে থ্রি হুইলার-অটোরিকশা চলাচল করলেও সংখ্যায় কম। নগরীর রাস্তাঘাটও অনেকাংশে ফাঁকা। মানুষজনের চলাচল কম। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নগরীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে বিএনপির শিরিন-ফারুক-আবুল হোসেনসহ গ্রেফতার ১০

আপডেট সময় : ০৮:১৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩