সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

বানারীপাড়ার চাখারে জমকালো আয়োজনে শেরেবাংলার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ২৯ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় চাখার হক স্পোটিং ক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনে অবিভক্ত বাংলার মূখ্য ও প্রথম প্রধানমন্ত্রী বাঙালী জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মহান এ নেতার জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর) সকালে চাখারে বর্ণাঢ্য র‌্যালী,বিকালে প্রীতি ফুটবল ম্যাচ,দৌড় প্রতিযোগিতা ও সন্ধ্যায় আলোচনাসভা,কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওইদিন সন্ধ্যায় চাখার হক স্পোর্টিং ক্লাব চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা,কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,শেরেবাংলার দৌহিত্র বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু বক্তৃতা করেন। চাখার হক স্পোটিং ক্লাবের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরেবাংলার দৌহিত্রী কৃষক শ্রমিক পার্টির সভাপতি ফারহানা হক রিপা,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও উপজেলার সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান, শেরেবাংার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজুর সহধর্মীনি সালমা ফাইয়াজ হক,ছেলে ফারদিন ফাইয়াজ হক ও মেয়ে তাহরীন ফাইয়াজ হক সারিতা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কামাল মোল্লা,উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রানা,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বরিশাল জেলা শাখার সহ-সভাপতি নাসিম মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান মামুন,শেরেবাংলার জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মাষ্টার রুহুল আমিন,সদস্য সচিব কাজী হারুন অর রশিদ প্রমূখ। আলোচনা শেষে কেক কাটা হয় । পরে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ার চাখারে জমকালো আয়োজনে শেরেবাংলার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ১০:৫২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩