সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩ যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর

সন্তানের ভয়ে ঘর ছাড়া বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সম্পত্তি নিজের নামে লিখে দেয়ার জন্য জন্মদাতা পিতাকে দা দিয়ে কুপিয়ে মারতে যায় ছেলে। প্রাণে বাচতে শেষমেশ থানায় এসে আশ্রয় নিয়েছেন অসহায় পিতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হুরপাড়া গ্রামে।

জানা যায়, হুরপাড়া গ্রাামের আমির হোসেনের (৭০) ছেলে সিদ্দিক মিয়া দীর্ঘদিন থেকে তার বাবাকে বাড়ির সম্পত্তি তার নামে লিখে দেয়ার জন্য চাপ দিতে থাকে। এনিয়ে মাঝে মধ্যে উভয়ের মধ্যে ঝগড়াঝাটি হয়। শুক্রবার বিকেলে আবারো জমিজমা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে দা দিয়ে কোপ মারতে যায়। এসময় আমির হোসেন দৌড়ে নিজেকে রক্ষা করেন।

পরে ছেলে সিদ্দিক মিয়া দা নিয়ে বাড়ির প্রবেশ মুখে বসে থাকে। রাতে তিনি নিরুপায় হয়ে চুনারুঘাট থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আসার সংবাদ পেয়ে সিদ্দিক পালিয়ে যায়।আমির হোসেন বলেন, আমার ৩ ছেলে ২ মেয়ে।

সিদ্দিক আমার দ্বিতীয় ছেলে। সে চায় তার নামে পুরো বাড়ি লিখে দিতে। এনিয়ে সে আমাকে মারতে চায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পাই নাই। পুলিশ আসার সংবাদ পেয়ে সে পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সন্তানের ভয়ে ঘর ছাড়া বাবা

আপডেট সময় : ১০:০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩