সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

সন্তানের ভয়ে ঘর ছাড়া বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সম্পত্তি নিজের নামে লিখে দেয়ার জন্য জন্মদাতা পিতাকে দা দিয়ে কুপিয়ে মারতে যায় ছেলে। প্রাণে বাচতে শেষমেশ থানায় এসে আশ্রয় নিয়েছেন অসহায় পিতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হুরপাড়া গ্রামে।

জানা যায়, হুরপাড়া গ্রাামের আমির হোসেনের (৭০) ছেলে সিদ্দিক মিয়া দীর্ঘদিন থেকে তার বাবাকে বাড়ির সম্পত্তি তার নামে লিখে দেয়ার জন্য চাপ দিতে থাকে। এনিয়ে মাঝে মধ্যে উভয়ের মধ্যে ঝগড়াঝাটি হয়। শুক্রবার বিকেলে আবারো জমিজমা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে দা দিয়ে কোপ মারতে যায়। এসময় আমির হোসেন দৌড়ে নিজেকে রক্ষা করেন।

পরে ছেলে সিদ্দিক মিয়া দা নিয়ে বাড়ির প্রবেশ মুখে বসে থাকে। রাতে তিনি নিরুপায় হয়ে চুনারুঘাট থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আসার সংবাদ পেয়ে সিদ্দিক পালিয়ে যায়।আমির হোসেন বলেন, আমার ৩ ছেলে ২ মেয়ে।

সিদ্দিক আমার দ্বিতীয় ছেলে। সে চায় তার নামে পুরো বাড়ি লিখে দিতে। এনিয়ে সে আমাকে মারতে চায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পাই নাই। পুলিশ আসার সংবাদ পেয়ে সে পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সন্তানের ভয়ে ঘর ছাড়া বাবা

আপডেট সময় : ১০:০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩