সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তেঁতুলিয়ায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে বীরমুক্তিযোদ্ধা তমিজ উদ্দীন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে আইএফআইসি ব্যাংকের সহ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম এ ব্যাংকের শুভ উদ্বোধন করেন। তেঁতুলিয়া উপ-শাখার ইনচার্জ ইফরোইম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পঞ্চগড় শাখা ব্যবস্থাপক তানভীর হায়দার তনু, তেঁতুলিয়া সদর ইউনিয়নের চেযারম্যান মাসুদ করিম সিদ্দিকী, মার্কেট মালিক বীরমুক্তিযোদ্ধা তমিজ উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী তাজিরুল ইসলাম তাজু, প্রধান শিক্ষক ফজলুল করিম ও সোনালী ব্যাংক তেঁতুলিয়া শাখার ব্যবস্থাপক মাসুম। সোনালী ব্যাংক তেঁতুলিয়া শাখার ব্যবস্থাপক মাসুম ও আহনাফ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক, সাংবাদিক এম এ বাসেত সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। #

তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলায় ৯টি মন্ডবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ডপে মন্ডপে মৃৎশিল্পীরা খড়, কাঠ, বাঁশ ও সুতা দিয়ে প্রতিমার কাঠোমো তৈরিসহ নিপুন হাতে ফুটিয়ে তুলছেন। আজ ২০ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে এই পূজা এবং দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে। এখন চলছে মন্ডপ গুলোর সাজসজ্জা আর আলোকবাতির কাজ। দেবীকে স্বাগত জানাতে উপজেলার সর্বত্রই সনাতন ধর্মাবলম্বীদের পরিবারে, আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে পূজা উদযাপন কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন শিবমন্দিরের দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিধান সামন্ত জানান, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সিপাইপাড়া, ভোলাজোত, তেঁতুলিয়া সদর, বড় দলুয়াগছ, চৌধুরীগছ, জামরীগুড়ি, ভজনপুর, ভদ্রেশ্বর ও উষাপাড়াসহ ৯ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবছর কোন রকম ভয়ভীতি ছাড়াই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পূজা অনুষ্ঠিত হবে।#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

আপডেট সময় : ১২:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩